ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

ব্রাজিল অক্টোবরেই বাংলাদেশে বিপক্ষে ম্যাচ খেলতে চায় 

ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে অক্টোবরে কলকাতায় যাওয়ার কথা ব্রাজিলের। এরই মধ্যে হঠাৎ ঢাকায় এসেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। গতকাল রবিবার বিকেলে তারা জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেছেন। মাঠের পাশাপাশি ড্রেসিংরুম, গ্যালারি, মিডিয়া বক্স ও অন্যান্য সুযোগ-সুবিধাও খতিয়ে দেখেছে ব্রাজিলের প্রতিনিধিরা। বেলা ৩টার দিকে বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে আসে ব্রাজিলের প্রতিনিধিদল।

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। এর আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা।  ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল ফুটবল দল। ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

এর আগে ২০ আগস্ট কলকাতার স্টেডিয়াম ও অনুশীলন মাঠ পরিদর্শন করে অসন্তোষ জানিয়েছিল সিবিএফের একটি দল। মাঠের অসমান পৃষ্ঠ ও ঘাসের ঘনত্ব নিয়ে আপত্তি ছিল তাদের। খেলোয়াড়দের চোটের ঝুঁকি এড়াতে ঘাসের ঘনত্ব বাড়ানোর পরামর্শও দিয়েছিল তারা।কলকাতার মাঠ নিয়ে অসন্তোষ এবং দুই শহরের কাছাকাছি অবস্থানের কারণে বিকল্প ভেন্যু হিসেবে ঢাকাকে বিবেচনা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঢাকার মাঠ পরিদর্শনের পর প্রতিনিধিদলটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

বাফুফের মাঠ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন অবশ্য সফরটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। জাতীয় স্টেডিয়ামে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এই দলের কাজের ধরন হলো, ওরা যেখানে যায়, তার আগে মাঠ পরিদর্শন করে রিপোর্ট দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।’ জাতীয় স্টেডিয়ামে নতুন ঘাস লাগানো হয়েছে। মাঠের প্রস্তুতিও চলছে। প্রতিনিধিদলটি ঘাসের অবস্থা, বাউন্স, পা পিছলে যাওয়ার সম্ভাবনার সবকিছুই খুঁটিয়ে দেখেছে। এমনকি গ্যালারির চেয়ারে বসে এবং বিভিন্ন স্থানের ছবিও তুলেছে তারা।জাতীয় স্টেডিয়ামের মাঠ পুরোপুরি প্রস্তুত হতে আরও প্রায় দুই সপ্তাহ লাগবে বলেও জানিয়েছেন বাফুফের মাঠ কমিটির চেয়ারম্যান।

প্রায় পুরো স্টেডিয়াম ঘুরে দেখার পর বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে প্রতিনিধিদলটি। এরপর রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

ব্রাজিল অক্টোবরেই বাংলাদেশে বিপক্ষে ম্যাচ খেলতে চায় 

আপডেটের সময় : ০৮:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬