ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

জামায়াতে ইসলামীর ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও পর্যালোচনা , কোন মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৪ সময়-দৃশ্য

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও পর্যালোচনা চলছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, বিকল্প নীতিপ্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যেই জামায়াতে ইসলামী এ কাঠামো গঠন করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এরই মধ্যে দলটির শীর্ষ নেতাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বও বণ্টন করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশের কথা রয়েছে। দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ছায়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হিসেবে রাখা হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলনকে। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়টি সামনে আনেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মতবিনিময় সভায় তিনি জানান, এরই মধ্যে দলের পক্ষ থেকে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমও চলছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলের নির্বাহী কমিটির সদস্যদের সিদ্ধান্তে গত মাসে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নির্দিষ্ট সময়ে এর সদস্যদের নাম প্রকাশ করা হবে। কারা এই ছায়া মন্ত্রিসভায় রয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলের শীর্ষ নেতাদের নিয়ে এ কাঠামো গঠন করা হয়েছে। সংগঠনের অনেক জ্যেষ্ঠ নেতা রয়েছেন, যারা সংসদ সদস্য নন, তাঁরাও ছায়া মন্ত্রিসভার সঙ্গে যুক্ত আছেন। মূলত সরকারকে জবাবদিহির আওতায় আনতেই এই কাঠামো গঠন করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, গত মাসে অনেকটা নীরবে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়। এরপর থেকেই সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, সংশ্লিষ্ট বাজেট এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা শুরু করেছেন। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে বিকল্প নীতিপ্রস্তাব তৈরির কাজও চলছে।

জামায়াতের পরিকল্পনা অনুযায়ী, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ভিত্তিক একটি টিমও গঠন করা হবে, যারা ওই খাতের বিভিন্ন নীতি, সিদ্ধান্ত ও কর্মকাণ্ড বিশ্লেষণ করবে। প্রয়োজন হলে উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বণ্টন করা হতে পারে। আগে ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের চিন্তা থাকলেও শেষ পর্যন্ত দলীয়ভাবেই এ কাঠামো তৈরি করেছে জামায়াত। এতে দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের যুক্ত করা হয়েছে। বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্রশিবির নেতারাও এই কাঠামোর সঙ্গে যুক্ত রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলটির নেতাদের দাবি, প্রচলিত বিরোধী রাজনীতির বাইরে গিয়ে শুধু সরকারের সমালোচনা নয়, বরং সরকারের নীতির বিকল্প প্রস্তাব তৈরি এবং মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রমের ওপর নিয়মিত নজরদারি করাই ছায়া মন্ত্রিসভার প্রধান লক্ষ্য। এর মাধ্যমে সংসদ ও সংসদের বাইরে প্রধান বিরোধী দল হিসেবে আরও সংগঠিত ও কাঠামোবদ্ধ ভূমিকা রাখতে চায় জামায়াত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

জামায়াতে ইসলামীর ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও পর্যালোচনা , কোন মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

আপডেটের সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬