পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দূর্ণীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং চ্যালেঞ্জ। দুর্নীতির যেটা দীর্ঘদিনের একটা ট্রেন্ড ছিল। এই ব্যাপারে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জ হাতে নিয়েছি। তবে জিরো টলারেন্স এটি বলতে পারবো না। তিনি মঙ্গলবার ২৫ (আগষ্ট) দুপুরে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বন্ধু প্রতীম দেশ হিসেবে ভারত আগ্রাসনের মানসিকতা থেকে দূরে থাকবে বলে আমরা মনে করি৷ পাশাপাশি ভারতকেও চিন্তা করতে হবে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, বন্ধু দেশ। বন্ধুত্বের সম্পর্কটা কতটুকু ইতিবাচক হওয়া উচিত, এই চিন্তাটা তাদের থাকা উচিত না? ভারত এই ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকবেন এবং প্রতিবেশীয় দেশ বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখবেন। কোনো ধরনের আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, সেজন্য আমরা আরও বেশি সজাগ থাকবো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান—তাঁর নেতৃত্বে আমরা দেশবাসীও সজাগ রয়েছি।
এর আগে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প এলাকা পরিদর্শনে করেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী জেলা পরিষদের প্রশাসক প্রফেসর এম এ খালেক, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেনী প্রতিনিধি : 


















