ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতা ও এক মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার ঝলমলিয়া বাজার ও বানেশ্বর খুঁটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝলমলিয়া বাজার এলাকা থেকে মাদক বিক্রেতা মোস্তাক আলীর ছেলে নুরুল ইসলাম নুরকে আটক করা হয়। একই অভিযানে বানেশ্বর খুঁটিপাড়া এলাকা থেকে মাদকসেবী আব্দুল গফুরের ছেলে জব্বার আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক বিক্রেতা নুরুল ইসলাম নুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং মাদকসেবী জব্বার আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

আপডেটের সময় : ০৪:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬