খুলনার রূপসায় পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গতকাল ২৬ আগস্ট বুধবার দিনব্যাপী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভা,কোরআন তেলোয়াত, হামদ নাত প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোস্তফা উল বারী লাভলু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক এসএমএ মালেক, সদস্য সচিব মিকাঈল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, দিদারুল ইসলাম,
প্রধান শিক্ষিক কৃষ্ণপদ রাযয়ে সভাপতিত্বে ও শিক্ষক শক্তিপদ বসুর পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন মো: ইদ্রিস আলী, বিএনপি নেতা শম হাসিবুর রহমান, অভিভাবক সদস্য মোঃ আলী আজম, আলামিন লস্কর, উজ্জল কুমার পাল, সেলিম চৌধরী, আইরিন আক্তার, আঃ জলিল লস্কর, মুরছালিন ইসলাম রনি, নাসির হোসেন শেখ, জামাল পাইক ।এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা , কর্মচারী ও শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দোয়া মোনাজাত শেষে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।##
রুপসা প্রতিনিধি : 


















