ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ৮ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ১১ টা থেকে ২.৩০ পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ধোপাপাড়া বাজারের কৃষি ঘর এবং সাতবাড়িয়ার আশরাফুল ট্রেডার্সে অবৈধভাবে সার মজুতের বিষয়টি ধরা পড়ে। পরে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মজুত করা ৮ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুতদারি প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

পুঠিয়ায় অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০৮:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬