ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

ইউনুস সরকার দুর্নীতিতে হাসিনাকেও ছাড়িয়ে গিয়েছে : বরকতউল্লাহ বুলু

‎ইউনুস সরকার দুর্নীতিতে শেখ হাসিনাকেও ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, গত ১৭ বছরের আন্দোলনে হাজার হাজার বিএনপি নেতাকর্মী নির্যাতিত হয়েছে। বিএনপি নেতাদের নামে শত শত মামলা দিয়ে জেলে ভরা হয়েছে। এই ১৭ বছরের আন্দোলনের ফসল জুলাই। তাই জুলাই বিপ্লব নিয়ে একচেটিয়া বাণিজ্য করার সুযোগ নেই বলে জানান তিনি।
‎শনিবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিভাগীয় জিয়া মঞ্চ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোন আপোষ করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই সকলকে একত্রিত হয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
‎এ অনুষ্ঠানে খুলনা বিভাগের সব জেলা গুলোতে জিয়া মঞ্চের আহবায়ন কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে জিয়া মঞ্চের কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বরকত উল্লাহ বুলু বলেন, দলের মধ্যেই মান অভিমান থাকবে কিন্তু দ্বিধাবিদ্বেষ করে দেশের জনগণকে যেন বিভ্রান্ত করা না হয়, সেই আহ্বানও জানান নেতাকর্মীদের প্রতি।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

ইউনুস সরকার দুর্নীতিতে হাসিনাকেও ছাড়িয়ে গিয়েছে : বরকতউল্লাহ বুলু

আপডেটের সময় : ০৬:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬