ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার বিকালে ইউনিয়নের পূর্ব ইলিশা পাকারমাথা এলাকা থেকে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইলিশাবাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং বিভিন্ন আনন্দঘন স্লোগান দেন।

​মিছিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় বিজেপি সভাপতি আলম বেপারী এবং সাধারণ সম্পাদক নোমান হাওলাদার শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্যে তারা আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর এই নেতৃত্বে ভোলাসহ দেশের সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আপডেটের সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬