ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

আমের ‘ঢলতা’ প্রথা বাতিলের দাবিতে বানেশ্বরে মানববন্ধন

রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর আমহাটে আবারও উচ্চারিত হল আমচাষি ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি। আমের তথাকথিত ‘ঢলতা’ প্রথা বাতিল, উৎপাদকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত এবং রাজশাহীতে একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাটের সামনে চারঘাট সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রায় ১৫ থেকে ২০ জনের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন আমের ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তারা বলেন, আম বিপণনে প্রচলিত ‘ঢলতা’ প্রথার কারণে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রথা বাতিল করে স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে এবং আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বক্তারা আরও বলেন, রাজশাহী অঞ্চলে প্রতি মৌসুমে বিপুল পরিমাণ আম উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কৃষকদের লোকসান গুনতে হয়। তাই দ্রুত একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে জানানো হয়, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই রাজশাহীর বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত কর্মসূচিটি দুপুর ১২টার দিকে শেষ হয়। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

আমের ‘ঢলতা’ প্রথা বাতিলের দাবিতে বানেশ্বরে মানববন্ধন

আপডেটের সময় : ০৮:৪০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬