মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিকদের কল্যাণে উভয় সংগঠন অভিন্ন ভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। আজ দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত শুভেচ্ছা ও মত বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচএম শামিমুজ্জামান, কোষাধক্ষ্য রাজু আহমেদ, সহকারী সম্পাদক ফকির শহিদুল ইসলাম, ক্রীড়া সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা,কনক রহমান, রামিম চৌধুরী, প্রেসক্লাবের সদস্য সোহাগ দেওয়ান, আহসানুর রহমান তানজির, এমইউজের সদস্য নুরুল আমিন নূর,রাজু হাওলাদর, মাসুদ আল হাসান, খান আহসানুল আমিন প্রমুখ।
খবর বিজ্ঞপ্তি : 


















