কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণসহ মো. আজিজ ও মো. ফারুক নামে দুইজনকে আটক করা হয়েছে।রোববার সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর সড়কের নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করা হয়। এসময় তাদের হাতে একটি ব্যাগ তল্লাশি চালিয়ে ৩৬১ দশমিক ৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
এ সময় একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, সৌদি ১০ রিয়াল, তিনটি এটিএম কার্ড ও নগদ ৫ হাজার ৭৪২ টাকা জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণগুলো দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। জব্দকৃত স্বর্ণ ও বিভিন্ন আলামতসহ আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদের শিরোনাম :
কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণসহ দুইজন আটক
-
কক্সবাজার প্রতিনিধি : - আপডেটের সময় : ০১:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- ১৪ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















