কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল থেকে শুরু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল।সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নতুন টার্মিনাল থেকে প্রথমবারের মতো উড্ডয়ন করে।
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধন আগামী অক্টোবরে হওয়ার কথা থাকলেও ২৮ সেপ্টেম্বর থেকে নতুন টার্মিনালেই সব অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রাকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়।
বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তোজা হোসেন জানান, নতুন টার্মিনালে রয়েছে মোট ১৪টি চেক-ইন কাউন্টারসহ আধুনিক নানা সুযোগ-সুবিধা। এয়ারলাইনসগুলো প্রয়োজন অনুযায়ী এসব কাউন্টার ব্যবহার করতে পারবে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, অভ্যন্তরীণ কার্যক্রম শুরুর পর আগামী মাসে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উদ্বোধন করা হবে।
সংবাদের শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল থেকে শুরু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল
-
কক্সবাজার প্রতিনিধি: - আপডেটের সময় : ০৭:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- ১৬ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট










