ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান।
বক্তব্যে ওসি শেখ শাহিনুর রহমান বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি যতদিন কালিগঞ্জে আছি, ততদিন সর্বস্তরের মানুষ যেন নির্ভয়ে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করব। অযথা কাউকে হয়রানি করা হবে না।” তিনি আরও বলেন, আমি ১৫ বছর ধরে পুলিশের চাকরি করছি। কিন্তু কালিগঞ্জে এসে যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের জন্য আমার দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে। যেকোনো সমস্যায় থানায় আসবেন, আমি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। ওসি বলেন, আমি বেশি কিছু বলতে চাই না। বৃক্ষ, তোমার নাম কী? ফলে পরিচয়’ কথায় নয়, আমি আমার কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চাই। মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একার পক্ষে এসব সমস্যা নির্মূল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও সন্ত্রাসমুক্ত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব। সভায় উপস্থিত সাংবাদিকরা কালিগঞ্জে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিআরডিবির সভাপতি শেখ লুৎফর রহমান, সহসভাপতি শেখ আনোয়ার হোসেন, ও মাওলানা আব্দুল গফুর সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

আপডেটের সময় : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬