ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

কেএমপি কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সাথে সাংবাদিকদের  মতবিনিময়

  • খবর বিজ্ঞপ্তি :
  • আপডেটের সময় : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। খুলনা প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ  সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মহোদয় খুলনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। তিনি নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহায়তা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ খুলনার বিভিন্ন নাগরিক সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। পুলিশ কমিশনার মহোদয় সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে খুলনা মহানগরীকে একটি নিরাপদ ও শান্তিময় নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহ-সভাপতি সোহরাব হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান মাকসুদ, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, রকিব উদ্দিন পান্নু,  এ এইচ এম শামিমুজ্জামান, কনক রহমান, সোহাগ দেওয়ান, মোঃ নূর ইসলাম (রকি),  প্রবীর কুমার বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন রুবেল, মোঃ আনিছুর রহমান কবির প্রমুখ।
অনুষ্ঠানে খুলনা কেএমপি-এর ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) মোঃ রেজাউর রহমান, উপ পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন)  মোঃ শফিকুল ইসলাম ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেনকেও ক্লাবের পক্ষ থেকে নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সকলকেই ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লারেব সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, ক্লাবের কার্যনির্বাহী সদস্য মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ ও মো. আনিস উদ্দিন, ক্লাব সদস্য মাহবুবুর রহমান মুন্না, শেখ মাহমুদ হাসান সোহেল, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, বাপ্পী খান, দেবব্রত রায়, শেখ আল এহসান, উত্তম মন্ডল, দীলিপ  কুমার বর্মন, একরামুল হোসেন লিপু, ইয়াসীন আরাফাত রুমী, মোঃ হেলাল মোল্লা, মোঃ কামরুল হোসেন মনি, দীপংকর রায়, মোঃ আতিয়ার রহমান তরফদার, মো. খায়রুল আলম, কলিন হোসেন আরজু,  মো. আজিজুল ইসলাম, তিতাস চক্রবর্তী, শাহানা পারভীন শিল্পী, মো. রাজু হাওলাদার, নূরুল আমিন নূর, মো. রাজু আহমেদ ও আলী আবরারসহ ক্লাবের সদস্যবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

কেএমপি কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সাথে সাংবাদিকদের  মতবিনিময়

আপডেটের সময় : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬