ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

কেশবপুরে সরকারী ভাতার তালিকায় জামায়াত নেতাদের নাম, বঞ্চিত ইমাম-মুয়াজ্জিন 

যশোরের কেশবপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নাম বাদ দিয়ে জামায়াত নেতাদের নাম অন্তর্ভুক্ত করার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর কাছে অভিযোগ করা হলে তিনি ওই তালিকা বাদ দিয়ে অন্য মসজিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। স্থানীয় মুসল্লিদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান এবং খাদেম আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ওই মসজিদে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি বর্তমান সরকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারিভাবে সম্মানীভাতার আওতায় আনার জন্য ঘোষণা দেয়।প্রথম পর্যায়ে কেশবপুরের প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নামের তালিকা জমা নেওয়া হচ্ছে। এরমধ্যে প্রতিটা ইউনিয়নে ৮টি বিএনপির এবং ৭টি স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে জামায়াতের নেতারা তালিকা জমা দেয়।
ওই তালিকায় উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের ইমাম ও খাদেমের নাম বাদ দেন মসজিদ কমিটির সদস্য জামায়াত নেতারা।
তাদের স্থলে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও ওয়ার্ড জামায়াত নেতা তবিবুর রহমানকে ‘ইমাম’ ও ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লাকে ‘খাদেম’ হিসেবে উল্লেখ করে তালিকা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেওয়া হয়েছে।বিষয়টি জানাজানি হলে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর কাছে এলাকাবাসী অভিযোগ করেন। এরপর এমপি ওই মসজিদ বাদ দিয়ে পূর্বপাড়া জামে মসজিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
মসজিদ কমিটির সভাপতি ইসলাম বলেন, ‘তালিকা তৈরির ক্ষেত্রে আমার কোনো মতামত নেওয়া হয়নি। স্থানীয় জামায়াত নেতারা নিজেদের মতো করে প্রকৃত ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে তাদের নেতাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন’।
যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, ধর্ম মন্ত্রণালয় থেকে প্রতি মাসে ইমামদের জন্য ৫ হাজার, মুয়াজ্জিনদের ৩ হাজার এবং খাদেমদের ২ হাজার টাকা করে সম্মানী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই আলোকে সরকারের নির্দেশে প্রতিটি উপজেলা থেকে তালিকা চাওয়া হয়। ওই তালিকায় গড়ভাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদের নামের তালিকা জমা দেন স্থানীয় জামায়াতের নেতারা।
সেখানে প্রকৃত ইমাম ও খাদেমের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠায়, পূর্বের তালিকা থেকে ওই মসজিদের নাম বাদ দিয়ে অন্য একটি মসজিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মেশকাতুল ইসলাম বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের তালিকা জমা নেওয়া হচ্ছে। কিন্তু ওই তালিকা চূড়ান্ত না। এখনও তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে।
ওই তালিকায় যদি প্রকৃত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নাম বাদ পড়ে, তবে তদন্ত করে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

কেশবপুরে সরকারী ভাতার তালিকায় জামায়াত নেতাদের নাম, বঞ্চিত ইমাম-মুয়াজ্জিন 

আপডেটের সময় : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬