খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সর্বমোট আটজনকে গ্রেপ্তার করেছে। ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত থেকে পরিচালিত এ বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালপত্র উদ্ধারসহ একাধিক আসামিকে আটক করা হয়। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার-এর নেতৃত্বে পুলিশের পৃথক পৃথক টিম এই অভিযান পরিচালনা করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান ডিউটিকালীন এসআই কোটাল আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম মাত্তমডাঙ্গা রেললাইনের পশ্চিম পাশে অভিযান চালায়। সেখানে ১ অক্টোবর রাত ১২:১৫ মিনিটের দিকে মোঃ আমীর হামজা (২২) নামের এক তরুণকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা ব্যাগ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১,২০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আমীর হামজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, একটি চুরি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে দৌলতপুরের সেনপাড়া এলাকা থেকে নাইম মোল্যা (২৬)-কে আটক করেন এসআই মোঃ হারুন আর রশিদ। আসামি নাইমকে পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়েরকৃত একটি মামলায় (মামলা নং-১০, তারিখ: ২৩/০৯/২০২৬) গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়া কেএমপি অর্ডিন্যান্স, ১৯৮৫-এর ৭৮ ধারায় অপরাধ সংঘটনের দায়ে আরও চারজনকে নন-এফআইআর মূলে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন—মোঃ মাহফুজ আহম্মেদ (২২), মোঃ ইয়ামিন হাওলাদার (২৩), মাগুরার শালিখা থানার ওবায়দুল্লাহ (১৯) এবং জামির তরফদার (২০)। তাঁদের যথাক্রমে নন-এফআইআর নম্বর ৪৫, ৪৬, ৪৭ এবং ৪৮-এ আটক করা হয়।
পৃথক মাদকবিরোধী অভিযানে এসআই মোঃ হাবিবুর রহমান এবং তাঁর সঙ্গীয় ফোর্স মাদক বিক্রির উদ্দেশ্যে সাথে রাখার অভিযোগে মোঃ তহিদুল ইসলাম (৩২) ও আকাশ সরদার (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করেন। তাঁদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
খানজাহান আলী থানা পুলিশ জানায়, আটকৃত মোট ৮ জন আসামির সকলকেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদের শিরোনাম :
খানজাহান আলী থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-৮
-
দৌলতপুর-খানজাহান আলী আঞ্চলিক প্রতিনিধি : - আপডেটের সময় : ০৯:৪৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- ১০ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট










