খুলনার গল্লামারী এলাকায় আগুন দেওয়ার পর পালানোর সময় দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
জানা যায়, গল্লামারী এলাকায় আগুন দেওয়ার ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় লবণচরা থানা এলাকার সামনে ওই দুই ব্যক্তিকে আটক করেন বিএনপি নেতাকর্মীরা। পরে তাদের লবণচরা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আটক দুই ব্যক্তির পরিচয় এবং আগুন দেওয়ার ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মধুমতি ডেস্ক : 

















