গোপালগঞ্জে রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও পুরো জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের ভেতরের সড়কগুলোতে যান চলাচল একেবারেই কম এবং অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধকারীরা। এতে মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
ভোর থেকেই গোপালগঞ্জ শহর ও অভ্যন্তরিন সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। শহরের দোকানপাট বন্ধ রয়েছে।

এছাড়া বুধবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের ৬৭ কিলোামটার সড়কের অন্তঃত ১৫টি স্থানে গাছে কেটে বেড়িকেট সৃস্টির খবর পাওয়া গেছে।
তবে প্রশাসনের পক্ষ থেকে এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া, গত ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি: 

















