ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

খুলনা ওয়াসার ঠিকাদারের অবহেলা ও দায়িত্বহীনতায় দূর্ঘটনার শিকার জিটিভির সাংবাদিক লিয়াকত হোসেন, ক্ষতিপূরণ ও কঠোর ব্যবস্থার দাবী

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৬:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

খুলনা ওয়াশার ঠিকাদারি প্রতিষ্ঠান নগরী বয়রা মোড়ে সাইট কাজে অবহেলা ও দায়িত্বহীনতার কারণে সড়ক দূর্ঘটনায় জিটিভি ও বাংলা আওয়ার পোর্টালের খুলনা ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
জানাগেছে গত ১৪ আগষ্ট শুক্রবার সাড়ে ১১ টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু হাম বিষয়ে জিটিভির লাইভ দেয়ার জন্য মুজগুন্নি ১৯ নম্বর রোডস্থ বাসা থেকে বের হয়। খুলনা ওয়াসার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বয়রা মোড়ে যত তত্র মালামাল ও কাদামাটি ফেলে রাখার কারণে কারণে মোটরসাইকেল পিছলে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক তার চিকিৎসা করেন। চিকিৎসক জানান, সে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে ডান পায়ে। ডান পায়ের গোড়ালি থেকে বেশ কিছু অংশ থেতলে গেছে। পেশী ও লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ডান পায়ের হাঁটুতে এবং বাম পায়ে এবং হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে । ২৮ শে আগস্ট পর্যন্ত তার তেমন কোন উন্নতি না হওয়ায় তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। বিশেষজ্ঞ চিকিৎসক তাকে এম আর আই ও সিটি স্ক্যান করার পরামর্শ দেন। এবং কয়েক মাস বিশ্রাম নিয়ে চিকিৎসা নিতে হবে বলে জানান। তার ডান পায়ের গোড়ালির উপর জোরালো চোট লেগে পেশী ও লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হবে বলে জানান তিনি। যে কারণে সে পেশাগত আর্থিক শারীরিক ও মানসিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত। সোনাডাঙ্গা বয়রা নতুন রাস্তা হয়ে এর সড়কটি যশোর অভিমুখে গিয়েছে। অতি গুরুত্বপূর্ণ এ সড়কটিতে কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করতে হলে তাদেরকে পরিস্কার পরিচ্ছন্ন ও কঠোর সাবধানতা অবলম্বন করে কাজ করা উচিত। অথচ খুলনা ওয়াসা কর্তৃপক্ষের এ ঠিকাদারি প্রতিষ্ঠান অসাবধান ভাবে যত্রতত্র মালামাল ও কাদামাটি ফেলে রেখে দায়িত্বহীনভাবে কাজ করছে বলে ওই এলাকাবাসী অভিযোগ করেছে । যে কারণে প্রতিনিয়ত অসংখ্য মানুষ দুর্ঘটনার স্বীকার হয়ে সপরিবারে ভুগছেন।
এত বড় একটি গুরুত্বপূর্ণ সড়কে ওয়াসার এ ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাপক দায়িত্বহীনভাবে কাজ করায় দুর্ঘটনার স্বীকার হচ্ছে নগরবাসী।এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওয়াসা কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিয়ে আহত নগরবাসীদের ক্ষতিপূরণ দিবে এমনটা দাবি জানিয়েছে নগরবাসী। আগামী দিনগুলোতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে কাজ করার সময় আরো জোরালো সতর্কতা বজায় কাজ করার দাবীও জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

খুলনা ওয়াসার ঠিকাদারের অবহেলা ও দায়িত্বহীনতায় দূর্ঘটনার শিকার জিটিভির সাংবাদিক লিয়াকত হোসেন, ক্ষতিপূরণ ও কঠোর ব্যবস্থার দাবী

আপডেটের সময় : ০৬:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬