খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের চলমান কার্যক্রম, অপরাধ দমন, জননিরাপত্তা এবং গণমাধ্যমের সঙ্গে পুলিশের সমন্বয় নিয়ে নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা খুলনা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চাঁদাবাজি, কিশোর অপরাধ, ছিনতাই, যানজট, মামলা তদন্তে দীর্ঘসূত্রতা এবং পুলিশের সেবার ক্ষেত্রে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও পরামর্শ শোনেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সঠিক তথ্য পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় তিনি বলেন, খুলনা জেলাকে সন্ত্রাস, মাদক, ধর্ষণ ও অপরাধমুক্ত করা হবে । তিনি বলেন, অপরাধ করে কেউ ছাড় পাবে না। জেলার প্রতিটি থানা সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবে। তিনি আরও বলেন, খুলনায় অপরাধীদের সংখ্যা খুবই কম। পুলিশ, প্রশাসন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ কোনো জটিল বিষয় নয়।তবে পুলিশের একার পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
সংবাদের শিরোনাম :
খুলনায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় :
খুলনা জেলাকে সন্ত্রাস, মাদক, ধর্ষণ ও অপরাধমুক্ত করা হবে : নবাগত পুলিশ সুপার
-
মধুমতি প্রতিবেদক : - আপডেটের সময় : ০১:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- ১৩ সময়-দৃশ্য
পুলিশ সুপার বলেন, অপরাধ ও বিভিন্ন সমস্যার বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করতে চায়। গণমাধ্যমের সহযোগিতায় অপরাধের তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছালে জনগণের স্বার্থ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আরও সহজ হবে। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মাদকদ্রব্য, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। এসব অপরাধ মোকাবিলায় পুলিশ, জেলা প্রশাসন, সাংবাদিক সমাজ এবং সংশ্লিষ্ট সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যারা অপরাধ করে বা অপরাধ ঘটায়, তাদের সংখ্যা খুবই কম। তাদের চেয়ে আইন মেনে চলা মানুষের সংখ্যা অনেক বেশি। জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা এবং পুলিশের পেশাদারিত্বের মাধ্যমে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
নবাগত পুলিশ সুপার অনলাইন ভুঁইফোড় সাংবাদিকতার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, এটি শুধু খুলনার সমস্যা নয়, সারা দেশেই এ ধরনের সমস্যা রয়েছে। এ ধরনের সাংবাদিকতা মোকাবিলায় পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিক কমিউনিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় পোস্ট



















