ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা এমন কিছু নয় যা রাতারাতি সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা এগুলো সমাধানের চেষ্টা করছি। জ্বালানি সংকট নিরসন করা হবে, তবে এতে সময় লাগবে। শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিআইআই) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিনিয়োগ পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে অর্থবহ কিছু অর্জন করা সম্ভব নয় এবং একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, কেবল অর্থমন্ত্রী বা সরকারের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জানান, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকার কমিটি গঠন করেছে এবং একটি বিশেষায়িত ওয়েবসাইট চালু করেছে।

বিএনপি সরকারের সফলতার কথা উল্লেখ করে আমির খসরু বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার বারবার কঠিন পরিস্থিতি সফলভাবে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। একই অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সরকারি অফিসগুলোতে অপ্রয়োজনীয় কাগজপত্র এবং অনৈতিক অর্থ লেনদেনের দাবি বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড নাগরিক ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত খরচ এবং হয়রানি চাপিয়ে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

আপডেটের সময় : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬