খুলনা মহানগরে ভয়াবহ রূপ নেওয়া ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন খুলনা মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল হাসপাতালে যান।
প্রতিনিধি দলটি দুপুরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরে খুলনা শিশু হাসপাতাল পরিদর্শন করে। পরিদর্শনকালে নেতৃবৃন্দ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী ও শিশু রোগীদের শয্যার পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তাদের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যা, প্রয়োজনীয় ওষুধপত্র, স্যালাইন এবং ল্যাব পরীক্ষার সুবিধাসমূহ যথাযথভাবে প্রদান করা হচ্ছে কি না-সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মহানগর বিএনপির নেতারা। কোনো রোগী যেন প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তার অভাবে কষ্ট না পায়, সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
পরিদর্শনকালে খুলনা মহানগর বিএনপি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদের শিরোনাম :
ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে খুলনা মহানগর বিএনপি
-
মধুমতি ডেস্ক : - আপডেটের সময় : ০২:৫৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- ১৫ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















