সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাটকেলঘাটা ও তালায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১০ জন যাত্রী। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৬টার দিকে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় এ হাতাহাতের দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেট্রো ব ১২-৪৪৬২ নম্বরের একটি সোহাগ পরিবহন শাকদাহ নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশে হেঁটে যাওয়া স্থানীয় গুড় ব্যবসায়ী আনন্দ কুমার দাসকে পেছন থেকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনন্দ দাশের(৫৫) মৃত্যু হয়। পরে এলাকাবাসী খাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। বাসে থাকা আহত অন্তত ১০ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, তালা উপজেলার খুলনা পাইকগাছা সড়কের জাতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় পারুল দাসী(৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহত গৃহবধূ খুলনা জেলার ডুমুরিয়া থানার আরশনগর গ্রামের হরিদাসের স্ত্রী।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী জানান, সকাল ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় কে বা কারা নিহত গৃহবধূ মরদেহ ঘটনা স্থল থেকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। তবে কিভাবে দুর্ঘটনায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। ##
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : 


















