ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

দুমকিতে সরকারি রাস্তা দখল করে চাষাবাদ, বেড়া অপসারণের নির্দেশ

পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা বাঁশের বেড়া দিয়ে দখল করে চাষাবাদ করার অভিযোগ উঠেছে স্থানীয় শাহজাহান প্যাদার বিরুদ্ধে। এ ঘটনায় সরেজমিনে পরিদর্শন শেষে রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণের জন্য তাকে সাত দিনের সময়সীমা দিয়েছে উপজেলা ভূমি অফিস। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঠালতলা থেকে তহশিল অফিসের মাঝামাঝি এলাকায় সরকারি রাস্তা পরিদর্শন করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ কে এম ফজলুল হক। স্থানীয়দের অভিযোগ, শাহজাহান প্যাদা, তার স্ত্রী ডেইজি বেগম ও ছেলে রামিম প্যাদা সরকারি রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ শুরু করেছেন। এতে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সরকারি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সোহরাব হোসেন উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দিয়ে সরকারি রাস্তার ওপর নির্মিত বাঁশের বেড়া অপসারণের দাবি জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অভিযুক্ত শাহজাহান প্যাদাকে সরকারি রাস্তা থেকে বাঁশের বেড়া সরিয়ে নিতে সাত দিনের সময় দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে শাহজাহান প্যাদা বলেন, আমাদের জমি সরকার নিয়েছে, কিন্তু কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এ কারণে আমি রাস্তায় বেড়া দিয়েছি। অন্য জায়গা দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেব, তবে ওই জায়গা দিয়ে রাস্তা দেব না। উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণ করা না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সরকারি রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত বাঁশের বেড়া অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

দুমকিতে সরকারি রাস্তা দখল করে চাষাবাদ, বেড়া অপসারণের নির্দেশ

আপডেটের সময় : ০৮:৫২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬