ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

ধানখেতে কাজ করার সময় একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি বিলে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫২) ও মানিক বাছাড় (৩৮)

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে দুই ভাই বাড়ি থেকে বের হয়ে গ্রামের বিলের মধ্যে ধানখেতে কাজ করতে যান। সকাল থেকেই ওই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ও আবহাওয়া খারাপ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই কাকা একসঙ্গে মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ থাকলেও তারা কাজ করতে মাঠে ছিলেন। পরে বজ্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে মৃত অবস্থায় দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে। অপর ভাই মানিক বাছাড়ের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

ধানখেতে কাজ করার সময় একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের

আপডেটের সময় : ০৫:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬