ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

নড়াইলে চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, কালিয়া থেকে গ্রেপ্তার-৫

  • নড়াইল প্রতিনিধি:
  • আপডেটের সময় : ০৮:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৪ সময়-দৃশ্য

চাঁদপুরের ইলিশ বিক্রির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অভিনব কায়দায় অনলাইন প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়ায় পাঁচ যুবককে আটক করেছে থানা পুলিশ। দীর্ঘদিন ধরে নজরদারির পর বুধবার বিকালে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন—ফুলদাহ গ্রামের ফারুক শেখের ছেলে আকিদুল ইসলাম, একই গ্রামের ওলিয়ার শেখের ছেলে আসমাউল শেখ, কাকা মিয়া শেখের ছেলে ইমরান শেখ, মোহর মিনার ছেলে তৈয়বুর রহমান এবং তুহিন শেখের ছেলে নীরব শেখ।

পুলিশের দাবি, আটক যুবকেরা দীর্ঘদিন ধরে ‘চাঁদপুরের ইলিশ’সহ বিভিন্ন নামে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে আসছিলেন। এসব পেজে আকর্ষণীয় ছবি ও পোস্ট দিয়ে উন্নতমানের চাঁদপুরের ইলিশ বিক্রির প্রলোভন দেখানো হতো। ক্রেতারা মাছ কেনার জন্য যোগাযোগ করলে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পরই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত চক্রটি।এভাবে অনলাইনে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশের।অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন ফোন ও বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, আটক আকিদুল ইসলামের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘চাঁদপুরের ইলিশ’ নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর চক্রটির গতিবিধির ওপর দীর্ঘদিন ধরে নজরদারি করা হচ্ছিল। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করে ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাতেই সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের নড়াইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ বলছে, অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া অগ্রিম টাকা না দিতে এবং সন্দেহজনক ফেসবুক পেজ ও অনলাইন বিক্রেতাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

নড়াইলে চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, কালিয়া থেকে গ্রেপ্তার-৫

আপডেটের সময় : ০৮:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬