নড়াইলের লোহাগড়া উপজেলার ছাগলছিড়া গ্রামে এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ উঠেছে সাগর শেখ (২৮) নামের এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাগর শেখ কে আটক করে লোহাগড়া থানার পুলিশ। সাগর শেখ উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার বাসিন্দা। ৩০ আগস্ট সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছিড়া গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাদিয়া আক্তার লামিয়া নামের এক গৃহবধূ। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সাদিয়ার মা লাভলি বেগম জানান, লোহাগড়া থানার মধ্যে অ্যাম্বুলেন্সের ভিতরে রাখা ছিল সাদিয়া আক্তার লামিয়ার মরদেহ। গভীর রাতে মরদেহটির সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন অ্যাম্বুলেন্স চালক সাগর শেখ । এ সময় তিনি সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। স্থানীয় লোকজন সাগর কে গণধোলাই দিয়েছে। সাদিয়ার মা আরও বলেন, অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ তার মেয়ের শরীরের কাপড় খুলে অনৈতিক কাজ করার চেষ্টা করছিলেন। বিষয়টি যাতে বাইরে থেকে দেখা না যায়, সে জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রেখে ছিল। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় সোমবার (৩১আগস্ট) বলেন, অভিযুক্ত সাগর শেখ কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদের শিরোনাম :
নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক
-
নড়াইল প্রতিনিধি: - আপডেটের সময় : ০৮:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- ১১ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















