মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)। শনিবার সংগঠনের দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিজাব সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুমসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ডিজাব নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের আস্থা, বিশ্বাস ও রাষ্ট্রের কল্যাণে অবিচল থাকবেন। এছাড়া বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে নিষ্ঠার সঙ্গে তিনি তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।
খবর বিজ্ঞপ্তি : 


















