ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের তিব্বত সীমান্তের কাছে এই বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে অন্তত ৭০০ বিদেশি পর্যটক রয়েছেন। বন্যার স্রোতে এমন একটি সড়ক ভেসে গেছে, যেখানে বিপুলসংখ্যক পর্যটক, পর্বতারোহী ও তীর্থযাত্রী চলাচল করছিলেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার করছেন। দুর্গম শহর ও উপত্যকায় আটকে পড়া হাজারো মানুষের কাছে হেলিকপ্টার থেকে তাঁবু, খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও বন্যা থেকে মানুষের অবিশ্বাস্যভাবে বেঁচে যাওয়ার কয়েকটি ঘটনা সামনে এসেছে। বিশেষজ্ঞদের ধারণা, হিমবাহ ধসে পড়ার কারণেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। সূত্র: রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে

আপডেটের সময় : ০৯:৫৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬