ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

নোয়াখালীতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও আলোচনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে প্রতিবাদ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে গোপালপুর আলী হায়দার বিদ্যালয়ের সভাকক্ষে বেগমগঞ্জ মডেল থানার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গোপালপুর বাজারে মাদকবিরোধী র‍্যালি বের করা হয়।গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ অতিরিক্ত সার্কেল আ.ন.ম ইমরান খান। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুজ্জামান।

এ সময় ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আলা উদ্দিন রাসেল, এসআই আবদুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের কারণে সমাজে নানা ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের খেলাধুলা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা গোপালপুর বাজার থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করে র‍্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

নোয়াখালীতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও আলোচনা

আপডেটের সময় : ০১:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬