ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাবের আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে চৌমুহনী সিঙ্গার রোড থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চৌমুহনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। পরে কাচারি বাড়ি জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্য অনুষ্ঠিত হয়।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

আপডেটের সময় : ০৭:০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬