ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

পরীক্ষা ছাড়াই জিপিএ-৫ পাওয়ার মতো দৃশ্য আর দেখতে চাই না: বরকত উল্লাহ বুলু

বিগত সরকারের আমলে শিক্ষামন্ত্রী থাকাকালীন পরীক্ষা না দিয়েও শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছেন। শিক্ষাব্যবস্থায় এমন পরিস্থিতি যেন ভবিষ্যতে আর দেখতে না হয় বলে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। মঙ্গলবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়বাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপণ এবং বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন শিক্ষাব্যবস্থায় অনিয়ম, অব্যবস্থাপনা বা রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়।

এই সময় অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার মোহাম্মদ সামচ্ছুজ্জামান, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য আহসান উল্যাহ, উপজেলা সাবেক যুবদলের সভাপতি সামছু তীব্রিজ স্বফন, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী সহ আরো অনেকেই।

পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপণ বিতরণ করেন এবং বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

পরীক্ষা ছাড়াই জিপিএ-৫ পাওয়ার মতো দৃশ্য আর দেখতে চাই না: বরকত উল্লাহ বুলু

আপডেটের সময় : ০৭:৩২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬