ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

  • মধুমতি প্রতিবেদক :
  • আপডেটের সময় : ০৮:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশের পতিত ও অনাবাদি জমি কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মন্ত্রী বুধবার খুলনা শিরোমণি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে স্থাপিত এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাধারণ জনগণ সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করলে সরকার তাদের প্রণোদনা হিসেবে এক শতাংশ সুদে ঋণ প্রদান করবে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেবে। এ উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিল্পনগরী খুলনায় একমাত্র সরকারি ও লাভজনক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড সুনামের সঙ্গে টিকে আছে। প্রতিষ্ঠানটির নিজস্ব উদ্যোগে স্থাপিত সৌরবিদ্যুৎ প্লান্ট খুলনাসহ দেশের বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড খুলনা বিভাগের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের মহাব্যবস্থাপক মো: এনামুল হক ও সিবিএ’র সভাপতি মো: শাহজাহান ও সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন।
সোলার প্লান্টের উদ্বোধন শেষে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

আপডেটের সময় : ০৮:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬