ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

পাটকেলঘাটায় ফুটপাতে অচেতন পড়ে থাকা ৭২বছরের বৃদ্ধকে নিজ গাড়িতে হাসপাতালে নিলেন ওসি

ফুটপাতের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ৭২ বছরের এক বৃদ্ধ। পরিচয়হীন ওই মানুষটির পাশে যখন কেউ এগিয়ে আসছিলেন না, তখন খবর পেয়ে এক মুহূর্ত দেরি না করে ছুটে যান পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকা বৃদ্ধকে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় না রেখে পুলিশের গাড়িতে করে দ্রুত হাসপাতালে নিয়ে যান তিনি। শুধু উদ্ধার করেই দায়িত্ব শেষ করেননি; হাসপাতালে পৌঁছে নিজে উপস্থিত থেকে জরুরি চিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করেন। পরে শনাক্ত হয়েছে ওই বৃদ্ধের পরিচয়তিনি সালাউদ্দিন, বয়স ৭২ বছর। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামে। পুলিশের এই মানবিক উদ্যোগের ঘটনাটি স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি করেছে। বিশেষ করে সংকটাপন্ন একজন অজ্ঞাত মানুষের জীবন রক্ষায় ওসি শফিকুল ইসলামের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দায়িত্বশীল ভূমিকা মানবিক পুলিশিংয়ের একটি দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ সেপ্টেম্বর)  রাত  ৯টার দিকে পাটকেলঘাটা থানাধীন শাকদাহ ব্রিজ এলাকায় সড়কের পাশে এক ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। বিষয়টি থানায় জানানো হলে খবর পাওয়ামাত্রই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ওসি শফিকুল ইসলাম। সেখানে গিয়ে ওই ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর দেখতে পান তিনি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে পুলিশের গাড়িতেই ওই ব্যক্তিকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন ওসি। পরে তাঁকে হাসপাতালে পৌঁছে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন এবং ভর্তি নিশ্চিত করেন।

পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক দেখতে পাই। তাই কোনো সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। একজন মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। এখন তাঁর চিকিৎসা নিশ্চিত করা এবং স্বজনদের কাছে তাঁকে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।বর্তমানে সালাউদ্দিন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা শেষে পরিবারের সাথে বাড়ি ফিরে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, বিপদে পড়া একজন অজ্ঞাতপরিচয় মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত হাসপাতালে নেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করার মাধ্যমে পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

পাটকেলঘাটায় ফুটপাতে অচেতন পড়ে থাকা ৭২বছরের বৃদ্ধকে নিজ গাড়িতে হাসপাতালে নিলেন ওসি

আপডেটের সময় : ০৭:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬