ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

পুঠিয়ায় বজ্রপাত রোধে 2০০ তালগাছের চারা রোপণ

বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর পুঠিয়ায় তালগাছের চারা রোপণ কর্মসূচি ও কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া এলাকার বড়বিলের রাস্তার দুই পাশে এ কর্মসূচি পালন করা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বড়বিল এলাকায় ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে খোলা মাঠে কৃষকদের বজ্রপাতের ঝুঁকি ও করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। বিশেষ করে খোলা মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন জানায়, এর আগে নওগাঁ সদর ও পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রায় ১৩ হাজার তালগাছের চারা রোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুঠিয়ার ধোপাপাড়া বড়বিলে আরও ২০০টি চারা রোপণ করা হলো। কর্মসূচি শেষে স্থানীয় কৃষকদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করা, নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসরাফিল হক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইমরান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসিবুল রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশনের জোনাল সেলস ম্যানেজার মো. মুরাদ হোসেন, ফিল্ড ম্যানেজার শেরেকুল ইসলাম, সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার নাহিদ আক্তারসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় ধোপাপাড়া ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী, বিএনপি নেতা আয়েন উদ্দিন, যুবদল নেতা হায়দার আলী ও পিন্টু ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তালগাছের সারি শুধু সবুজের সৌন্দর্য নয়—বজ্রপাতপ্রবণ গ্রামীণ জনপদে সচেতনতা ও পরিবেশ সুরক্ষার বার্তাও বহন করবে বলে মনে করছেন আয়োজকরা। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

পুঠিয়ায় বজ্রপাত রোধে 2০০ তালগাছের চারা রোপণ

আপডেটের সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬