ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে রাজশাহীর পুঠিয়ায় ফের অভিযান চালাল উপজেলা প্রশাসন। শুক্রবার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অর্থদণ্ডও করা হয়েছে।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে শুক্রবার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মাদক বিক্রেতা ও সেবনকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে তৎপরতা চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—বাঁশবাড়িয়া গ্রামের রাজু আহমেদের ছেলে ইমন ও হাবিবুর রহমানের ছেলে তুহিন, আটভাগ গ্রামের আলী হোসেনের ছেলে জুয়েল রহমান এবং ধোকড়াকুল গ্রামের লায়েবের ছেলে রাজু ইসলাম। আটক চার জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের অর্থদণ্ডও করা হয়েছে; এর মধ্যে একজনকে ১০ হাজার টাকা এবং অন্যদের নির্ধারিত অঙ্কে অর্থদণ্ড দেওয়া হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, ‘‘যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড

আপডেটের সময় : ০৭:১৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬