ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

পুঠিয়ায় রেল কোয়ার্টারে আগুন, পুড়ল ৫০ মণ রসুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় একটি রেল কোয়ার্টারে আগুন লেগে প্রায় ৫০ মণ রসুন পুড়ে নষ্ট হয়েছে। সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে, আনুমানিক আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলপুকুর রেলগেট সংলগ্ন রেল কোয়ার্টারে সংরক্ষণ করে রাখা রসুনে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি নজরে আসার পর নাইটগার্ড ভুক্তভোগী মো. সাদ্দাম আলীকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে ততক্ষণে কোয়ার্টারে মজুত থাকা বিপুল পরিমাণ রসুন পুড়ে যায়। ভুক্তভোগী সাদ্দাম আলী, পিতা মৃত নুজরুল আলী, জানান, বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় রেল কর্মকর্তাদের অনুমতি নিয়ে সেখানে রসুন সংরক্ষণ করেছিলেন।
সাদ্দাম বলেন, ‘‘পুড়ে যাওয়া রসুনগুলো আমার আপন ছোট ভাইয়ের। আমি রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করি। আমাদের পারিবারিক ঝামেলা রয়েছে। এখানে শর্টসার্কিটের কোনো সম্ভাবনা নেই। শত্রুতার কারণে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে আমার ধারণা।’’
ঘটনার খবর পেয়ে বেলপুকুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, ‘‘এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

পুঠিয়ায় রেল কোয়ার্টারে আগুন, পুড়ল ৫০ মণ রসুন

আপডেটের সময় : ০১:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬