ফুলতলার দক্ষিণডিহি গ্রামের মৃতঃ সামাদ সরদারের পুত্র শাহাজান সরদার অভিযোক করে বলেছেন, প্রতিবেশী মামলাবাজ শুকুর আলী গং এর হাত থেকে আমরা ৪টি পরিবার বাঁচতে চাই। একের পর এক মামলা দিয়ে এবং ভিটে থেকে উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকী দিচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব ফুলতলায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তৃতায় বলা হয়, আমাদের পূর্ব পুরুষগন ৭ শরীক মিলিতভাবে ভারতের পশ্চিমবাংলা হতে সম্পত্তি বিনিময়ের মাধ্যমে পূর্ব পাকিস্থান বর্তমানে বাংলাদেশের খুলনা জেলার ফুলতলান জেএল নং-৪, বিআরএস-৩২৮ থতিয়ানে ১৬০৯ দাগে ১৫৯ শতাংশ এর মধ্য হতে ৭৬ শতাংশ এবং ১২৩৭ খতিয়ানে ১৬১০ দাগে ৬৬ শতাংশ হতে ২৬ শতাংশ জমি ভোগ দখল করে আসছি। তবে বর্তমান জরিপের সময় তফসীলভুক্ত জমি ৭ শরীকের সমান হিসাবে রিকর্ড না হওয়ায় শরীকগনের মধ্যে রিকর্ড সংশোধনীর জন্য ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালত খুলনায় মামলা (নং-১৪৬২/২১ ও ৯৫/২১) বিচারাধীন। উক্ত মামলাতে যথাক্রমে শাহাজান সরদার, জাহাঙ্গীর সরদার, পিতা-মৃত-সামাদ সরদার, কুদ্দুস সরদার, হাজেরা বিবি, পিতা-মৃত-মওলা বক্স সরদার এবং জাকির মোড়ল, পিতা-গফ্ফার মোড়ল বাদি ও বিবাদি শ্রেণীভুক্ত আছি। পূর্ব থেকেই তফসীলভুক্ত জমিতে গৃহাদি নির্মান এবং বৃক্ষ রোপনসহ ভোগ দখল করে আসছি। তবে এর মধ্যে মৃত-মৃক্তার উদ্দিন শেখের পুত্র শুকুর আলী শেখ ও তার পুত্র সেলিম শেখ বাদি হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত খুলনায় ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা (নং-৭৮৭/১২৫) এবং পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত ক অঞ্চলে এমপি (২৪৭/২৬) ১০৭ ধারা মামলা এবং জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত ভূমি প্রতিরোধ আইনে সিআর ২৫৯/২৫ মামলা করে। তাদের দায়েরকৃত মিথ্যা মামলায় আমাদের ৪টি পরিবারের মহিলা ও পুরুষ সবাই জর্জরিত।
এছাড়াও শুকুর আলীর পুত্র সেলিম শেখ সেনাবাহিনী হতে অবসর গ্রহণ করে প্রাপ্ত পেনশনের টাকায় আমাদেরকে নতুন করে আরও মামলা, পরিবারের চাকুরীজীবিদের ক্ষতি, ভিটাবাড়ি থেকে উচ্ছেদ এমনকি হত্যার হুুমকী দিচ্ছে। এ ব্যাপারে ফুলতলা থানায় লিখিত অভিযোগ করা হয়। গত বুধবার থানার এসআই সাইফুল ইসলাম সরেজমিনে তদন্তে যান। যড়যন্ত্রকারী শুকুর ও সেলিমের হাত থেকে বাচতে সংশ্লিষ্ট সকল মহলে আবেদন জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে শরীকগনের মধ্যে সকলেই উপস্থিত ছিলেন।
ফুলতলা প্রতিনিধি : 

















