ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

ফেনীর মহিপালে দিনে দুপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৫ ভরি স্বর্ণ ও ১০ লক্ষাধিক টাকা লুট

  • ফেনী প্রতিনিধি :
  • আপডেটের সময় : ১২:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ফেনীর মহিপালে দিনে দুপুরে প্রবাসীর বাড়িতে ঢুকে গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণ ও নগদ ১০ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৮টায় শহরতলীর মহিপাল ফলের আড়ৎ সংলগ্ন রেহান ম্যানশনে এ দুর্ধর্ষ ঘটনা ঘটে।ওই বাড়ির মালিক সৌদি প্রবাসী নুরুজ্জামানের স্ত্রী গৃহবধূ শাহানা আক্তার জানান, বাড়ির দ্বিতীয় তলার পুরোটাতে তারা থাকেন। ৯ম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে সামাউন রেহান বিদ্যালয়ে চলে যাওয়ায় ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। দরজায় শব্দ শুনে তিনি গিয়ে কারা এসেছে দেখার জন্য সামান্য ফাঁক করার সঙ্গে সঙ্গে দুজন লোক জোর পূর্বক ভিতরে ঢুকে ছুরি ধরে ওনার মুখে বেঁধে নগদ ১০ লক্ষ ৬০ হাজার টাকা ও ১৫ স্বর্ণের গহনা লুট করে পালিয়ে গেছে। খবর পেয়ে দুপুরের দিকে বাসায় পুলিশ এলে তিনি প্রথমে ২০ ভরি স্বর্ণালংকারের তথ্য দিলেও তার বোনের রেখে যাওয়া ৫ ভরি স্বর্ণ ও তাদের নিজদের ব্যাংকের চেক বই পুলিশের উপস্থিতেই খুঁজে পেয়েছেন। এ সময় ঘটনার বিস্তারিত তথ্য ও সিসিটিভি ফুটেজে সংগ্রহ করে পুলিশ বৃহস্পতিবার আবার আসবেন বলে চলে গেছে।এ ছাড়া ঘটনাটি শোনার পর একইদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে গৃহকর্তা মো. নুরুজ্জামান প্রবাস থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে ওই গৃহবধূ জানিয়েছেন।

ফেনী মডেল থানার এসআই অলি আহমদ পরিদর্শনের বিষয়টি স্বীকার করে বলেন, তিনি যাওয়ার পর ভুক্তভোগীরা ২০ ভরি স্বর্ণালংকের তথ্য দিয়েছিলেন। কয়েক ভরি স্বর্ণ ও চেক বই খুঁজে পেয়ে তাদের বুঝিয়ে দিয়ে এসেছেন। সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছেন। কী পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও জিনিসপত্র নিয়ে গেছে তা নিশ্চিত হওয়ার ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করবেন।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, ভুক্তভোগী গৃহবধূ কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক মতো কথা বলতে পারছেন না। ফলে এখন ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। এ ব্যাপারে জানতে রাত সোয়া ৯টায় ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভড না করায় তার বক্তব্য জানা যায়নি।

প্রসঙ্গত, ঘটনার দিন সকল থেকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী ফেনীতে মাদক বিরোধী র‌্যাব ও আলোচনা সভাসহ দিনব্যাপী জেলা পুলিশের নানা কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। এ দিকে দিনে দুপুরে প্রকাশ্যে বাসায় ঢুকে এমন দুর্ধর্ষ ঘটনায় এলাকাবাসী আতংকিত ও পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

ফেনীর মহিপালে দিনে দুপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৫ ভরি স্বর্ণ ও ১০ লক্ষাধিক টাকা লুট

আপডেটের সময় : ১২:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬