ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭
যশোরে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার :

ফ্যাক্ট-চেকিং ছাড়া কোনো সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান যশোর জেলা প্রশাসকের 

  • যশোর প্রতিনিধি :
  • আপডেটের সময় : ০৯:৫৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৩ সময়-দৃশ্য

যশোরে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক দিনব্যাপী সেমিনার বৃহস্পতিবার  জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। যশোর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোহিতায় খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি এই সেনিরারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি বলেন, সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে ফ্যাক্ট-চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। গুজব ও ভুল তথ্য সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। মিথ্যা তথ্যকে মিথ্যা হিসেবে প্রমাণ করা অত্যন্ত কঠিন। তাই ফ্যাক্ট-চেকিং ছাড়া কোনো সংবাদ প্রচার না করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গুজব সৃষ্টিকারী ও অপসাংবাদিকতা রোধে প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ বেশি জরুরি। আঞ্চলিক তথ্য অফিস খুলনার আয়োজনে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট চেকিং সেমিনারটি অত্যন্ত সময়োপযোগী বলে তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন যশোর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মো: মুন্না বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম। সেমিনারটি সঞ্চালনা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী।

সেনিারের সভাপতি মূলপ্রবন্ধে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ে গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন প্রয়োজনীয় টুলস সম্পর্কে ধারণা দেন। সেমিনারে যশোর প্রেসক্লাবের আহবায়ক একরাম উদ-দৌলা, সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টুসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীরা ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মীদের সচেতনতা তৈরি ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।সেমিনারে যশোরের ৩০ জন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা অংশ নেন।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

যশোরে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার :

ফ্যাক্ট-চেকিং ছাড়া কোনো সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান যশোর জেলা প্রশাসকের 

আপডেটের সময় : ০৯:৫৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬