ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
শ্যামনগরে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে উপকূল দিবস পালন বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাতের অংশগ্রহণ চান জুবাইদা আবাসন বাজারে বড় ব্যবধান, ক্রেতার সামর্থ্য বনাম ফ্ল্যাটের দাম বেনাপোলে সাবেক মন্ত্রী  তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল জ্বালানি তেলের বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগ আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদার আলোচনা বাঁশখালীতে কয়লা সরবরাহ, এবার রামপালের চুক্তি পেতে লিয়ানেক্স সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি: অনুমোদনহীন নির্মাণ থেকে বৈধতার উদ্যোগ নাশকতা নয়, জনগণের নিরাপত্তাই হোক রাজনীতির অগ্রাধিকার তালপাতার বুকে অক্ষর, ঐতিহ্যের আলো ছড়াচ্ছে চিতলমারী

বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাতের অংশগ্রহণ চান জুবাইদা

  • বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি, জলবায়ু অর্থায়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, কোনো একটি দেশের একক উদ্যোগে বর্জ্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি। বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর অংশ হিসেবে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। বৈঠকটির আয়োজন করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

বক্তব্যের শুরুতে বৈঠক আয়োজনের জন্য এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান জুবাইদা রহমান। বর্জ্যমুক্ত কর্মসূচি বাস্তবায়নে তাঁর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসাও করেন তিনি।

জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে স্বাগত জানায় এবং এর উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য এ জোটের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করতে সরকারের ‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করা হচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ।

তিনি বলেন, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট উৎপাদন, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যপানি উন্নতভাবে শোধনের মতো কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে উৎপন্ন বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মতভাবে অপসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।

ঢাকায় বাস্তবায়নাধীন একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে জুবাইদা রহমান বলেন, প্রকল্পটির আওতায় প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় অবদান রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্লাস্টিক দূষণ কমানোর ক্ষেত্রে পাটকে বাংলাদেশের সম্ভাবনাময় বিকল্প হিসেবে উল্লেখ করেন তিনি। জুবাইদা রহমান বলেন, প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে। এ সময় কপ-৩১-এর গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের আমন্ত্রণ জানান তিনি। দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিচ্ছন্ন রাখার বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

মিথেন নিঃসরণ কমানোর বিষয়েও বাংলাদেশের পদক্ষেপ তুলে ধরেন জুবাইদা রহমান। তিনি বলেন, গ্লোবাল মিথেন প্লেজের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মিথেন নির্গমন কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, পরিবেশ সচেতনতার ভিত্তি পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকেই গড়ে তুলতে হবে। তরুণদের শুধু ভবিষ্যতের নেতৃত্বের জন্য নয়, বর্তমানের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তব্যের শেষ দিকে জুবাইদা রহমান বলেন, বর্জ্যকে অব্যবহৃত অবস্থায় ফেলে না রেখে তা সম্পদ ও শক্তির উৎস হিসেবে কাজে লাগাতে হবে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ হিসেবেও বিবেচনা করা প্রয়োজন।

তিনি বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং বৈশ্বিক প্রতিশ্রুতিকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপান্তরের আহ্বান জানান। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার এবং সম্মিলিত অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

শ্যামনগরে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে উপকূল দিবস পালন

বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাতের অংশগ্রহণ চান জুবাইদা

আপডেটের সময় : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬