ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
শ্যামনগরে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে উপকূল দিবস পালন বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাতের অংশগ্রহণ চান জুবাইদা আবাসন বাজারে বড় ব্যবধান, ক্রেতার সামর্থ্য বনাম ফ্ল্যাটের দাম বেনাপোলে সাবেক মন্ত্রী  তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল জ্বালানি তেলের বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগ আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদার আলোচনা বাঁশখালীতে কয়লা সরবরাহ, এবার রামপালের চুক্তি পেতে লিয়ানেক্স সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি: অনুমোদনহীন নির্মাণ থেকে বৈধতার উদ্যোগ নাশকতা নয়, জনগণের নিরাপত্তাই হোক রাজনীতির অগ্রাধিকার তালপাতার বুকে অক্ষর, ঐতিহ্যের আলো ছড়াচ্ছে চিতলমারী

শ্যামনগরে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে উপকূল দিবস পালন

‘উপকূল বাঁচলে বাঁচবে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্মীকৃতির দাবীতে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার(১২ নভেম্বর ২০২৬) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সুন্দরবন প্রেসক্লাব চত্ত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের সহযোগিতায় সুন্দরবন প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো লাখো মানুষের স্মরণে এবং উপকূলীয় অঞ্চলের মানুষের সুরক্ষা ও ন্যায্য অধিকার আদায়ের দাবীতে দিবসটি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আব্দুল্লাহ আল মামুন, পরিতোষ কুমার বৈদ্য, আলামীন হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমূখ।

উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, “১৯৭০ সালের ১২ নভেম্বর ইতিহাসের ভয়াবহতম ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এত বছর পরও উপকূলের প্রায় ৫ কোটি মানুষ আজও অরক্ষিত। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলবাসী প্রতিনিয়ত নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সাথে লড়াই করে বেঁচে আছে।”

বক্তারা আরও বলেন, উপকূলের মানুষের জন্য সাময়িক ত্রাণ নয়, বরং টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা এবং উপকূলীয় উন্নয়নে আলাদা বোর্ড গঠন করা এখন সময়ের দাবী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

শ্যামনগরে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে উপকূল দিবস পালন

শ্যামনগরে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে উপকূল দিবস পালন

আপডেটের সময় : ১২:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬