বাংলাদেশ ম্যাকাই টেস্টে বাজেভাবে হেরেছে । তবে তার আগে ডারউইনে ঐতিহাসিক জয় পেয়েছিল স্বাগতিক দল। অস্ট্রেলিয়াকে সিরিজের প্রথম টেস্টে হারানোর পুরস্কারও পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। ডারউইন টেস্ট জিতে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে জায়গা করে নিয়ে র্যাঙ্কিংয়ের সর্বোচ্চ স্থানে। টেস্ট ক্রিকেটে ২৬ বছরের পথচলায় এবারই প্রথম ৬ নম্বরে উঠল বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে জয়ের পরই ছয়ে ওঠা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সিরিজ শেষে র্যাঙ্কিং হালনাগাদ হওয়ার পর সেটিই দেখা গেল। ৯ নম্বর থেকে উঠে প্রথমবারের মতো বাংলাদেশ ৬ নম্বরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
৯ দলের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও চতুর্থ স্থানে রয়েছেন শান্তরা। র্যাঙ্কিংয়ে ছয়ে ওঠাকে বড় অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘অবশ্যই এটা ভালো খবর। আমি এখনই শুনলাম। টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে ওঠা বড় অর্জন। তবে এই টেস্টে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারলে ভালো লাগত।’
টেস্টে বাংলাদেশের আগের সেরা অবস্থান ছিল সাত। গত মে মাসে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ওই জায়গায় পৌঁছেছিলেন শান্তরা। পরে হারারেতে জিম্বাবুয়ের কাছে হারের পর সেই জায়গা হারাতে হয়।
অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের রেটিং ছিল ৭৩। আর এই সিরিজ ড্র করে শান্তদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮। বাংলাদেশের নিচে আছে পাকিস্তান (৭৫) ও শ্রীলঙ্কা (৭৬)। ডারউইনে হারলেও অস্ট্রেলিয়া ধরে রেখেছে শীর্ষস্থান। তবে ম্যাকাইয়ে জয়ের পরও প্রথম টেস্টে পরাজয়ের কারণে তাদের রেটিং পয়েন্ট ১৩১ থেকে কমে হয়েছে ১২৬। ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা, ১০৬ পয়েন্ট নিয়ে তিনে নিউ জিল্যান্ড, ১০৪ পয়েন্ট নিয়ে চারে ভারত। বাংলাদেশের ওপরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৯।
মধুমতি র্স্পোটস ডেস্ক : 


















