পৌরসভার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তরান্বিত ও সুসংহত করার লক্ষ্যে বাগেরহাট পৌর শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌর সভা মিলনায়তনে এই সভা আয়োজিত হয়।
পৌর প্রশাসক ও শহর সমন্বয় কমিটির সভাপতি মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পৌরসভার চলমান নাগরিক সেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, সাংবাদিক মোঃ কামরুজ্জামান, এসকে হাসিবুর রহমান, শৈবাল এবং রুহুল আমিনসহ অন্যান্য সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা পৌরবাসীকে উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই অবকাঠামো নির্মাণের ওপর জোর দেন। এ সময় পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন বাগেরহাট পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোটার 

















