ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

বাগেরহাটে ৫৫টি ছুরি, মাদকদ্রব্য, ও জাল টাকাসহ ১১ জন গ্রেফতার

অবৈধ মাদক দ্রব্য নিয়ে আলোচিত বাগেরহাট জেলা শহরে  বুধবার দিন ব্যাপী পুলিশের এ সাড়াশি অভিযানে অবৈধ মাদকদ্রব্য, ৫৫টি ধারালো ছুরি ও জাল টাকা উদ্ধার হয়েছে। এ অভিযানে জড়িত নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় এবং সদর উপজেলার খানজাহান আলী মাজারের দীঘির পাড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ তাদের মাদক বিক্রেতা বলে দাবি করেছে। একদিনের অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ধারালো ছুরি, এক হাজার টাকার ৯০টি জাল টাকার নোট উদ্ধার করা হয়। এ অভিযান বিষয়ে বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে এসপি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সংবাদকর্মীদের এই তথ্য জানান।  গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), পলি (৪৫), কচুয়াপট্টির নিমাই সাহা (৪০), বাগেরহাট সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো. রিফাত (২৪), একই উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের সিরাজ (২০) ও খেগড়াঘাট গ্রামের বিপ্লব মিস্ত্রী (৩৬)। জাল টাকাসহ গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রুহিতলা বুনিয়া গ্রামের মো. আকলাস ভূঁইয়া (৫৫), একই উপজেলার বুড়িখালী গ্রামের আশিকুর রহমান মোল্লা (২৩) এবং মো. শিবলু ফকির (২৪)। পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বাগেরহাট জেলা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে শহরের নাগেরবাজার এলাকা ব্লকেড দিয়ে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় নাগেরবাজারের প্রবেশ ও বের হয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে প্রত্যেকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির  সময় ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, ৫৫টি ধারালো ছুরিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরেকটি অভিযানে এক হাজার টাকার ৯০টি জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই পৃথক অভিযানে একজন নারীসহ মোট ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে পৃথক আইনে তিনটি মামলা করা হয়েছে।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

বাগেরহাটে ৫৫টি ছুরি, মাদকদ্রব্য, ও জাল টাকাসহ ১১ জন গ্রেফতার

আপডেটের সময় : ০৮:৪৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬