ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির ছেলেকে অচেতন করে অপহরণের , ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি, অপহরনের ১৩ঘন্টা পর উদ্ধার

  • স্টাফ রিপোটার।।
  • আপডেটের সময় : ১০:২০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৭ সময়-দৃশ্য

{"AIGC":{"ContentPropagator":"001191441900557262083U10400","Label":"1","ReservedCode1":"","ProduceID":"6c918d39-0466-4bff-a5cd-daedea3f30fb","ReservedCode2":"","PropagateID":"6c918d39-0466-4bff-a5cd-daedea3f30fb","ContentProducer":"001191441900557262083U10400"}};

বাগেরহাটে প্রেসক্লাবের সাবেক সভাপতি , এশিয়ান টেলিভিশন ও ভোরের আকাশ  জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামানের ছেলে রবিউজ্জামান সিফাতকে (২৩) কৌশলে ইজিবাইকে তুলে নিয়ে অচেতন করে অপহরণের চেষ্টা এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি অপহরনের ১৩ ঘন্টা পর মোল্লাহাট থেকে উদ্ধার।  এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সিফাতের বাবা মোঃ কামরুজ্জামান ।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন রবিউজ্জামান সিফাত। এ সময় ইজিবাইকে থাকা চার ব্যক্তি একটি মোবাইল নম্বর লেখা কাগজ দিয়ে তাকে নম্বরটি তুলে দিতে বলেন। বিষয়টি বুঝতে না পেরে সিফাত নম্বরটি তুলতে গেলে তাকে কৌশলে ইজিবাইকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ইজিবাইকে তোলার পর সিফাতকে মারধর করা হয়। একপর্যায়ে তার ঘাড়ে ইনজেকশন দেওয়া হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে গভীর রাতে জ্ঞান ফিরলে তাকে পরিবারের সদস্যদের ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে আবারও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে সিফাতের বাবা মো. কামরুজ্জামান বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সিফাত কৌশলে ওই স্থান থেকে বের হয়ে মোল্লাহাটের মাদ্রাসা ঘাট এলাকায় একটি বাস কাউন্টারে গিয়ে পরিবারের সদস্যদের ফোন করেন। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন কামরুজ্জামান। পরে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন কামরুজ্জামান।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির ছেলেকে অচেতন করে অপহরণের , ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি, অপহরনের ১৩ঘন্টা পর উদ্ধার

আপডেটের সময় : ১০:২০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬