ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

বাঘ বিধবাদের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের বিভিন্ন সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে : জেলা প্রশাসক হুরে জান্নাত

খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেছেন, বাঘ বিধবা নারীরা খুব অসহায় জীবনযাপন করে থাকেন। তাদের কষ্ট লাঘবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় হতে বিভিন্ন সাহায্য-সহযোগিতা করা হবে।মঙ্গলবার কয়রার ৭ টি ইউনিয়নের ১৫০ জন বাঘ বিধবা নারীর মাঝে ফুডপ্যাক বিতরণকালে খুলনা জেলা প্রশাসক এ কথা বলেন। কয়রা  উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই ফুডপ্যাক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান, মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান প্রমুখ।

এরআগে জেলা প্রশাসক হুরে জান্নাত কয়রা উপজেলার ৫০টি পরিবারের মাঝে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ধীন ৩ হাজার লিটার ধারন ক্ষমতার বৃষ্টি পানি সংরক্ষণের পানির ট্যাংক বিতরণ করেন। এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর বাস্তবায়নধীন বিশেষ এলাকার জন্যে উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তির অনুদান বিতরণ করেন।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

বাঘ বিধবাদের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের বিভিন্ন সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে : জেলা প্রশাসক হুরে জান্নাত

আপডেটের সময় : ০৫:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬