ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল: হুইপ অপু

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হুইপ বলেন, দেশের বৃহত্তর জেলাগুলোর মধ্যে একটি হচ্ছে ফরিদপুর, এটি প্রাচীন জেলা। যাকে বলা হয় মা, যার থেকে রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার জন্ম হয়েছে। আজ ফরিদপুর শহরের ভেতর দিয়ে আসার সময় দেখলাম মায়ের ভগ্ন দশা। আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। এখানে ঢুকে মনে হলো আমি ৫০ বছর আগের একটি শহরে প্রবেশ করেছি। আমরা ফরিদপুর, রাজবাড়ী গোপালগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুরকে নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুরকে উন্নয়নের মডেল বিভাগ হিসেবে গড়ে তুলব।

ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম, ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লাসহ রাজবাড়ী ও গোপালগঞ্জের সাংসদেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল: হুইপ অপু

আপডেটের সময় : ০৮:৫৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬