শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নিজ হাতে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শুক্রবার সকালে ভেদরগঞ্জ উপজেলায় আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এর আগে কর্মসূচিতে উপস্থিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় বাসিন্দাসহ অংশগ্রহণকারীদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার শপথ পাঠ করান হুইপ অপু। কর্মসূচিতে তিনি ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ ও বিভিন্ন জলাশয় পরিষ্কার রাখার পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদের শিরোনাম :
ভেদরগঞ্জে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু
-
শরীয়তপুর প্রতিনিধি : - আপডেটের সময় : ০৭:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- ৪ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















