ভোলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান শেষে উদ্ধারকৃত নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—ভোলা সদর উপজেলার কন্দকপুর গ্রামের মো. মোতাহার গোল্দারের ছেলে মো. আলমগীর গোল্দার (৪৫) এবং তার ছেলে মো. মিজানুর রহমান (১৩)। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে দুই জেলেসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, নদীতে যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষের জানমাল রক্ষায় কোস্টগার্ডের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা বজায় থাকবে।
সংবাদের শিরোনাম :
ভোলায় মেঘনা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলেকে জীবিত উদ্ধার
-
ভোলা প্রতিনিধি : - আপডেটের সময় : ০৮:৪৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- ১১ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট


















